বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর হাড়িয়াদহ গ্রামে চাঁদার দাবিতে শক্তিশালী বোমার বিস্ফোরন

By মেহেরপুর নিউজ

September 30, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে চাঁদার দাবিতে ১ টি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটিয়েছে সন্ত্রাসীরা । বোমার আঘাতে কেউ আহত না হলেও আতংকিত হয়ে পড়েছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা। জানা যায়,  শুক্রবার ভোরে গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের উপসহকারী ভুমি কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়িতে ১ লক্ষ টাকা চাঁদার দাবিতে ১ টি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটিয়েছে সন্ত্রাসীরা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল কৃষ্ণ মল্লিক বলেন, বোমা বিস্ফোরনের কথা শুনে ঘটনা স্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। উপসহকারী ভুমি কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, চাঁদাবাজরা কয়েকদিন ধরে মোবাইল ফোনে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়া হলে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছিল। এরই অংশ হিসাবে আজ শুক্রবার ভোরে আমার বাড়িতে বোমা হামলা হয়েছে।