টপ নিউজ

মেহেরপুরের গাংনীেতে ইজিবাইকের ধাক্কায় মহিলা দিনমজুর আহত

By মেহেরপুর নিউজ

October 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনীে উপজেলার ধানখোলা সড়কে ইজিবাইকের ধাক্কায় সুফিয়া খাতুন নামের এক মহিলা দিনমজুর মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের আরোজ উল্লাহর মেয়ে। জানা গেছে সকালের দিকে সুফিয়া খাতুন আলগামন যোগে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা যাবার পথে গাংনী- ধানখোলা সড়কের মাঝামাঝি স্থানে বিপরীতগামী একটি আলগামনের সঙ্গে দুর্ঘটনায় পতিত হয়, এসময় সুফিয়া খাতুন মারাত্মক আহত হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।