বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

March 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাঁশমহল-তেঁতুলবাড়িয়া গ্রামের মাঠের রাস্তা থেকে এক কেজি গাঁজাসহ খাঁশমহল গ্রামের আরজেন আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংমহল বিওপি ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা নিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী খাঁশমহল-তেঁতুলবাড়িয়া মাঠের রাস্তা থেকে তাকে আটক করা হয়। খাঁশমহল বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মফিজ উদ্দিন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন,আটক আরজেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদক এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছেন। আটককৃত আরজানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান।