মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে একীভূত শিক্ষা বাস্তবায়নে কর্মসূচির আওতায় হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে ১৭ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান, শিক্ষা অফিসার আতাউর রহমান । এসময় সেখানে ফয়সাল বিন হাসান, শিক্ষক নেতা মাজারুল ইসলাম, হাসান আলি সহ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।