বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনী থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী শুকনাল কে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

October 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের শুকনাল হোসেন (৪৫) কে অস্ত্র ও গুলিসহ  আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। আটক শুকনাল গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের ফজর আলী’র ছেলে। র‌্যাব -৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি কামরুল হাসান মেহেরপুর নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব অভিযান চালিয়ে গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম থেকে শুকনালকে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে। আটক শুকনালের বিরুদ্ধে গাংনী সহ আশেপাশের কয়েকটি থানায় সন্ত্রাসী মূলক, অস্ত্র মামলা,চাঁদাবাজি,অপহরণ সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আটক শুকনালকে মঙ্গরবার রাত সাড়ে ৮ টার সময় অস্ত্র ও গুলিসহ গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব। এদিকে গাংনী থানা পুলিশ সন্ত্রাসী শুকনালকে আজ বুধবার সকালে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মন্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।