বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনী থেকে বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার থানা পাড়ার রফিকুল ইসলামের গুদাম ঘরের সামনে থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বুধবার সকালে রফিকুল ইসলামের তালাবদ্ধ গুদাম ঘরের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বোমা পড়ে থাকতে দেখে  পুলিশকে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে গাংনী থানার এএসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বোমটি উদ্ধার করে। উদ্ধারকৃত বোমাটি পানি ভর্তি বালতিতে ডুবিয়ে থানায় নেয়া হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,আতংক সৃষ্টির জন্য দুর্বত্তরা বোমাটি রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।