বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুলের কুচকাওয়াজ প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

November 27, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ প্রশিক্ষণ শুরু করেছে। বুধবার বিকেলে সূর্যোদয় স্কুল প্রাঙ্গণে প্রশিক্ষণ শুরু করা হয়।

সূর্যোদয় স্কুলের পরিচালক আবুল কাশেম পক্ষকালব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণের সূর্যোদয়ের ৬০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করছে।