মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুলের কুচকাওয়াজ প্রশিক্ষণ শুরু করা হয়েছে। রবিবার দুপুরের দিকে সূর্যোদয় স্কুল মাঠে কুচকাওয়াজ প্রশিক্ষণ শুরু হয়।
সূর্যোদয় স্কুলের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী কুচকাওয়াজ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। এর আগে সূর্যোদয় স্কুলের পরিচালক আবুল কাশেম কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।