অন্যান্য

মেহেরপুরের গাড়াডোবে সড়ক দূর্ঘটনায় ২ জন আহত

By মেহেরপুর নিউজ

July 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে এক সড়ক দূর্ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে লিয়াকত আলী মোটর সা্ইকেল চালিয়ে নিজ গ্রামে ফেরার পথে গাংনীর গাড়াডোবে রাস্তা পার হওয়া এক প্রতিবন্ধি মহিলাকে ধাক্কা মারে। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। আহত ২ জন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।