বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাড়াবাড়িয়ায় ছাদ থেকে পড়ে শিশু আহত

By মেহেরপুর নিউজ

April 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ এপ্রিল: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ছাদ থেকে পড়ে রাফি (৩) নামের এক শিশু আহত হয়েছে। আহত শিশু মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে, শনিবার বিকালে গাড়াকবাড়িয়া গ্রামের নিয়ামতে ছেলে রাফি নিজ বাড়ির ছাদে খেলা করার সময় অসাবধানবশত নিচে পড়ে যায় । এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।