বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোপালপুর স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 23, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি।

পৌঁছানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাসেম আলী, মুক্তারুল ইসলাম ঝন্টু নয়ন হাবিব প্রমুখ। পরে সেখানে শীতার্তদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।