মেহেরপুর নিউজ,২০ মার্চ: বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলায় আম্প্যায়ার ইয়াং গোল্ পক্ষপাত মূলক আচরন করায় মেহেরপুর সদর উপজেলার গোভিপুরে ইয়াং গোল্ডের কুশ-পুত্তলিকা দাহ করা হয়েছে।
শুক্রবার বিকালে গোভিপুর গ্রামের ক্রীড়ামোদিদের উদ্যেগে ইয়াং গোল্ডের কুশ-পুত্তলিকা দাহ করা হয়। এর আগে ইয়াং গোল্ডের কুশ-পুত্তলিকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিভিন্ন বয়সের মানুষ বিক্ষোভ প্রদর্শন ও কুশ-পুত্তলিকা দাহতে অংশ গ্রহন করেন।