অন্যান্য

মেহেরপুরের গোভিপুরে পাওয়ার ট্রিলারের ফিতায় জড়িয়ে চালক আরিফুল আহত

By মেহেরপুর নিউজ

August 17, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগস্ট:

মেহেরপুরের সদর উপজেলার গোভিপুর গ্রামে পাওয়ার ট্রিলারের ফিতায় জড়িয়ে মারাত্নক আহত হয়েছে চালক আরিফুল (২৫)। আহত আরিফুল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন,আহত আরিফুলের অবস্থা আশংকামুক্ত। তাদের শরীরিক অবস্থা উন্নতির দিকে।

আজ ১৭ আগস্ট মঙ্গলবার সকালের দিকে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামের গোলামের ছেলে আরিফুল(২৫) পাওয়ার ট্রিলার দিয়ে জমিতে সেচের কাজ করছিল। আকস্মিকভাবে পাওয়ার ট্রিলারের ফিতা তার শরীরে জড়িয়ে গেলে তার দেহ ক্ষত বিক্ষত ও ঝলসে যায়। তাৎক্ষনিক মাঠের অন্যান্য লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।