বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোভিপুরে বাড়িতে অগ্নিকাণ্ড

By মেহেরপুর নিউজ

November 01, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা গোভিপুর গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামের বাছেদ আলী রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

এসময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের আগুনে রান্না ঘরে রাখা পাটখড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন আয়ত্তে আসে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার টাকা মূল্যের জিনিস পুড়ে গেছে বলে জানা গেছে।