মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: শশুরের সাথে ঝগড়া করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক গৃহবধু। মুমুর্ষ অবস্থায় সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামে । আহত গৃহবধু একই গ্রামে মোফা’র পুত্রবধু মুনিয়া খাতুন(২৫)।আহত মুনিয়া এক কন্যা সন্তানের জননি। জানা গেছে, গোভিপুর গ্রামের রানার স্ত্রী মুনিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে আজ বিকালের দিকে তার শশুর মোফা ও শাশুড়ি মমতার সাথে ঝগড়া বাধে। ওই ঝগড়ার জের ধরে মুনিয়া নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনে তার শরিরের সর্বাঙ্গ ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,মুনিয়ার অবস্থা সংকটাপন্ন।