অন্যান্য

মেহেরপুরের গোভিপুর গ্রাম থেকে ২ হাজার ৭৯৭ পিচ জীবন রক্ষাকারী ভারতীয় ইনজেকশন উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন: মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে ২ হাজার ৭৯৭ পিচ জীবন রক্ষাকারী ভারতীয় ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্প । যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার ১৩১ টাকা। র‌্যাব জানায়,শনিবার  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬এর একটি দল সদর উপজেলার গোভিপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জয়নাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের বিছানার নিচ থেকে কুভুরিন ৬৬০, টুপুসাইড ১৫২, নিউট্রাসেফ ৯৮৫ ও দারুণ ১ হাজার পিচ জীবন রক্ষাকারী ভারতীয় ইন্জেকশন উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর গাংনী ক্যাম্প অধিনায়ক এএসপি শেখ জাহিদ বলেন,উদ্ধারকৃত ওষুধের মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার ১৩১ টাকা বলে জানান তিনি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।