বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোভীপুরে গরুর শিং’র আঘাতে এক কৃষক আহত

By মেহেরপুর নিউজ

August 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগস্ট: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে গরুর শিং’র আঘাতে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক কৃষক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত আব্দুর রাজ্জাকের অবস্থা আশংকামুক্ত। পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে রাজ্জাক তার গোয়াল ঘর থেকে গরু বের করার সময় একটি গরু তাকে শিং দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালের নিয়ে আসে।