মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুলাই: মেহেরপুর গোভীপুর গ্রামে ঘরের দেওয়াল চাপা পড়ে এক মহিলা মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে,শনিবার সকালের দিকে। জানা যায়, ঘটনার দিন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের ফেলুর মেয়ে বানোয়ারা খাতুন (৪২) ঘর ঝাড় দেয়ার সময় ঘরের মাটির দেয়াল তার উপর ভেঙে পড়ে।
এতে সে মারাত্মক আহত হয়। তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।