বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোভীপুরে পূর্ব শত্রুতার জের ধরে কিশোরকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

June 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলা গোভীপুর গ্রামে আসান আলী (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে জখম করা হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে শাহিনের সাথে একই গ্রামের আফতার আলীর ছেলে আহসান আলী  মধ্যে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে শত্রুতা চলে আসছিল। ওই পূর্ব শত্রুতার জের ধরে এদিন শাহিন আহসানকে ধরে রড দিয়ে পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।