বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোভীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন

By মেহেরপুর নিউজ

March 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ: মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন এবং বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম। সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মুকুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্য  আলমগীর হোসেন লাল্টু, শরিফুল ইসলাম, আব্দুল হামিদ, আহসান হাবীব, আছানুর রহমান গোপাল, আমীর হামযা, আছেদ আলী প্রমুখ।