বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোভীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 27, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর উত্তরপাড়া প্রবাসী, ব্যবসায়ী এবং চাকুরীজীবী সমন্বয় সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গোভীপুর উত্তরপাড়ায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. এস এম আরাফাত আল আকাশ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এবং রোগী দেখেন। গোভীপুর উত্তরপাড়া প্রবাসী, ব্যবসায়ী এবং চাকুরীজীবী সমন্বয় সংগঠনের সভাপতি মাহবুব মালিথা (প্রবাসী)’র সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি হারুনুর রশিদ, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের, কোষাধক্ষ সালাউদ্দিন,খলিদ হাসান,আবু সালেক, খোকন, রুহুল আমিন, জুল হোসেন, ইসমাইল হোসেন, মামনুর রহমান, ফারুক হোসেন, ময়জদ্দিন প্রমূখ। কেটে এবং বেলুন উড়িয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।