বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোভীপুর গ্রাম থেকে ৬ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

June 16, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুরের সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে ওদুত (৩৫) নামের এক ফেন্সিডিল ব্যাবসায়ী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ । মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ফেন্সিডিল ব্যাবসায়ী ওদুতের নামে মেহেরপুর সদর থানায় মাদক দ্রুত আইনে একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে ৬ বোতল ফেন্সিডিল সহ মেহেরপুর শহরের নতুন পোষ্ট অফিস পাড়ার ফজল­ুর ছেলে ওদুত কে আটক করে জেলা ডিবি পুলিশ। ডিবির এসআই কাফরুজ্জামান জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোভীপুর গ্রামের বটতলার মোড়ে অভিযান চালিয়ে ফেন্সিডিল বেচাকেনার সময় ডিবির সদস্যরা ওদুত কে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে।