মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামে গ্রামে স্বেচ্ছাসেবক কমিটি গঠনের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শ্যামপুর ক্লাব বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আক্তার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, নয়ন হাবিব প্রমূখ।