মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগীতায় উপজেলা পর্যায়ে ছেলে-মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাড মিন্টন প্রতিযোগীতায় সদর উপজেলার ৫টি বিদ্যালয়ের ৫৮ জন ছেলে ও মেয়ে অংশ গ্রহণে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় ছেলেদের গ্রুপে আল আমিন-আলী আল মামুন জুটি ৩-০ সেটে শাহিন আলম-পলাশ জুটিকে এবং মেয়েদের গ্রুপে নিলুফা-শিরিন জুটি ৩-০ সেটে শেফালী -সানজিদা জুটিকে পরাজিত করে।
খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল আলমের সভাপতিত্বে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক বায়েজিদ হোসেন, সেন্টু, শহিদুল ইসলাম, বকুল হোসেন প্রমুখ।