মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘষে মহিলাসহ ৩ জন আহত হয়েছে।আতরা হলো একই গ্রামের মনোরদ্দিনের ছেলে মোশাররফ হোসেন,নজরুলের স্ত্রী শাবানা খাতুন ও তার ছেলে জসিম। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চকশ্যামনগর গ্রামের সৈয়দের ছেলে কাবিদুলের সাথে প্রতিবেশী নজরুলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ওই ৩ জন আহত হয়।