মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের দুই জন আহত।
মঙ্গলবার সন্ধ্যার দিকে চকশ্যামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আজিজুল হকের ছেলে মুজাল এবং ইশার উদ্দিনের ছেলে মিতুল।
স্থানীয়রা সূত্রে জানাযায়, জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যার দিকে চকশ্যামনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফিরোজের নেতৃত্বে একই গ্রামের আজিজুল হকের ছেলে মুজাল এবং ইশার উদ্দিনের ছেলে মিতুল উপর হামলা চালায়। হামলায় দুইজন আহত হলে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।