বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের চকশ্যামনগরে বিদ্যুত স্পৃষ্টে এক যুবক আহত

By মেহেরপুর নিউজ

July 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাবিবুল নামের এক যুবক  আহত হয়েছে। আহত হাবিবুল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামছুলের ছেলে হাবিবুল বাড়িতে বৈদ্যুতিক মটর চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে সে মারাত্বক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।