বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের চকশ্যামনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারিতে উভয় পক্ষের ২ জন আহত

By মেহেরপুর নিউজ

May 01, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মে:

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারিতে উভয় পক্ষের ২ জন আহত হয়েছে। আহতরা হলেন,মিনিয়ারা খাতুন ও ইকা থাতুন। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,আহতরা আশংকামুক্ত। তারা বেশ ভালো আছে।

জানা যায়,মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের চকশ্যামনগর গ্রামে বাড়ির জমির সীমানা প্রাচিরকে কেন্দ্র করে গ্রামের কিতাবের স্ত্রী মিনিয়ারার সাথে প্রতিবেশী মিয়া’র স্ত্রী ইকার সাথে কথাকাটাকাটি হয়। কথাকাঁটাকাটির এক সময়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। উভয়ের মাথা ফেটে গেলে স্থানীয়রা তাদের দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।