বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের চকশ্যামনগর গ্রামে ভৈরবে ডুবে শিশু মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ভৈরব নদীতে ডুবে শিহাব (৫) নামের এক শিশু মারা গেছে। সে একই গ্রামের মনোরদ্দিনের ছেলে। এলাকাবাসীরা জানান, মঙ্গলবার দুপুরে মনোরদ্দিনের শিশু পুত্র শিহাব বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির পাশের ভৈরব নদীর কাছে যায়। এ সময় সে ভৈরব নদীতে লাফ মারে। পরে তাকে গ্রামবাসীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেণ।