শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মজিবর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আলেক চাঁদ, মতিয়ার রহমান, জালাল উদ্দিন, জিয়ারুল ইসলাম, ইয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক বায়েজীদ হোসেন, রুহুল কুদ্দুস, আবুল বাশার, আবদুল কুদ্দুস প্রমুখ্ পরে বিদায়ী শিক্ষার্থীদের মানপত্র ও ফুল দিয়ে এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।