অন্যান্য

মেহেরপুরের চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু:সাহসিক চুরি

By মেহেরপুর নিউজ

August 20, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগস্ট:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালেয় দরজা ভেঙ্গে চোরের দল নগদ ৫ হাজার টাকা সহ ঘরের ৫টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে। চোরের দর অফিসের আলমারি ভেঙ্গে তছনছ করেছে অফিসের প্রয়োজনীয় কাগজাদি। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডাযেরী করেছে স্কুল কতৃপক্ষ।

আজ ২০ আগস্ট শুক্রবার দিন শুরুর আগের রাতে সংঘবদ্ধ চোরের দল চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালেয়র স্কুল ও অফিস রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চোরের দল অফিসের আলামরির তালা ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা ও ৫ টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।