বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের চাঁদপুরে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

By মেহেরপুর নিউজ

June 29, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরগ্রামে  মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চাঁদপুরগ্রামে জনসাধারণ মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম।

এসময় তিনি বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই মহামারীতে আক্রান্ত। মেহেরপুর সদর উপজেলার সবার প্রতি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধান ও ঘনঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জোরালো আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।