বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের চাঁদবিলে মাটি চাপা পড়ে ৩ শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

May 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে মাটি চাপা পড়ে আমিন, নয়ন এবং রেজা নামের তিন শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত আমিন চাঁদবিল গ্রামের আলমগীর হোসেনের ছেলে, নয়ন শফিকুল ইসলামের ছেলে এবং রেজা জিনারুল ইসলামের ছেলে। জানা গেছে ঘটনার সময় সদর উপজেলা চাঁদবিল ইম্প্যাক্ট ফাউন্ডেশন এর পাশে আবুল কালামের ছেলে রিপন এবং সুমনের বাড়ি তৈরীর কাজে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় হঠাৎ করে মাটি ধ্বসে মাটির নিচে চাপা পড়ে ওই তিন শ্রমিক আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।