মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে ট্রাকের ধাক্কায় মারাত্নক আহত হয়েছে চাঁদবিল গ্রামের কলোনিপাড়ার ইসরাইলের স্ত্রী শরিফা থাতুন। আহত শরিফাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে দায়িত্বরত চিকিৎসক।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত শরিফার দু’ পা ভেঙ্গে গেছে।পায়ে অস্ত্র পাচার করা হয়েছে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জানায়,আজ বুধবার দুপুরে কচু বোঝায় একটি ট্রাক ঢাকার কারওয়ানবাজারের উদ্দ্যেশে মেহেরপুর বড় বাজার থেকে রওয়ানা হয়। ট্রাকটি চাঁদবিল নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা মেরে উল্টে যায়। এসময় শরিফা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ট্রাকের একটি চাকা উল্টে তার পায়ের ওপর পড়ে। এতে সে মারাত্নক আহত হয়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়,নছিমনকে সাইড দিতে গিয়ে ট্রাকের চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।