মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ও ঝাউবাড়িয়া গ্রামে টর্নেডোর ছোবলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ,ডাল ,ছোলা ও কম্বল বিতরন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের ক্ষতিগ্রস্থ ১’শ ৩৫ টি পরিবারের মধ্যে ১০ কেজি,চাল,৩ কেজি ডাল ও ৩ কেজি করে ছোলা এবং আরো ২০টি পরিবারকে কম্বল বিতরন করা হয়েছে।। এছাড়া সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে ১০ কেজি চাল,৩ কেজি ডাল ও ৩ কেজি করে ছোলা বিতরন করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটরি গর্ভনিং বোর্ডের সদস্য অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা,মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি আলহাজ্ব গোলাম রসুল,আওয়ামীলীগ নেতা আবুল কাশেম,ইউনিট প্রধান জিয়াউলহ হক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ সকল ত্রান তুলে দেণ।