অন্যান্য

মেহেরপুরের চাঁদুপরে জমি সংক্রান্ত বিরোধে একজন হাসপাতালে

By মেহেরপুর নিউজ

August 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিউল ইসলাম নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, চাঁদপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রবিউলের সাখে একই গ্রামের মিয়ারুলের সাখে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে সোমবার কথাকাটাকাটির এক পর্যায়ে মিয়ারুলের লোকজন রবিউলের উপর হামলা চালায়। এতে রবিউল আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালেভর্তি করা হয়।