মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন: মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যেগে রোববার দুপুরে মেহেরপুর সরকারী মহিলা কলেজ মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন কলেজের ছাত্রীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরন করা হয়। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আ ফ ম শফিকুর রহমান উপস্থিত থেকে ১২ টি কলেজের ৩’শ ৬২ জন ছাত্রীর মধ্যে ২ লক্ষ ৮০ হাজার ৫শ টাকা বিতরন করেন। এসময় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, ব্যাংক কর্মকর্তা মীর মখলেছুর রহমান এসময় সেখানে উপস্থিত ছিলেন।