বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জুগিন্দা গ্রামে মসজিদে কোরআন পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১

By মেহেরপুর নিউজ

September 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর : মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে মসজিদে কোরআন পড়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতার হাতে করম আলী (৪৫)নামের জামায়েত কর্মি আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তবরত ডাক্তার মেহেরপুর  নিউজ কে জানান, আহত করম আলীর অবস্থা আশংকা মুক্ত। জানাগেছে আজ মঙ্গলবার ভোরে যুগিন্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে করম আলী  মসজিদে ফজরের নামাজ শেষে কোরআন পড়ার সময় একই গ্রামের আওয়ামীলীগ নেতা লুতফর মসজিদে প্রবেশ করে করম আলীকে কোরআন পড়া বন্ধের জন্য বললে দু’জনের ভিতরে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে লুতফর তার দলবল নিয়ে এসে করম আলী কে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় স্থানিয়রা করম আলী কে গুর“তর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভীর্ত করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে করম আলীর পরিবার।