বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গণি কে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

January 04, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের এম কে এসপি খুদে ক্রিকেটাররা মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গণি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

শনিবার বিকেলের দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ক্ষুদে ক্রিকেটারদের ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে আসলে ক্ষুদে ক্রিকেটার জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডল, এমকে এসপির প্রশিক্ষক আসাদুজ্জামান লিটন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।