বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জেলা প্রশাসক করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা প্রচারণা

By মেহেরপুর নিউজ

June 13, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর-মুজিবনগর সড়কের বিভিন্ন এলাকায় প্রচারণা করেছেন।

জেলা প্রশাসক আতাউল গনি শনিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর থেকে দারিয়াপুর পর্যন্ত সড়কের দুপাশে চায়ের দোকান সহ বিভিন্ন দোকানে অবস্থানরত সাধারণ মানুষের কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো আতাউল গনি করোনাভাইরাস থেকে সচেতন হওয়ার জন্য সকলকে সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাচল ও মাস্ক ব্যবহার করে বাড়ির বাইরে আসার আহ্বান জানান।