বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জেলা প্রশাসকের পৌরসভার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন

By মেহেরপুর নিউজ

February 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর পৌরসভার বিশুদ্ধ পানি শোধনাগার, ডাম্পিং সহ পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক এ পরিদর্শন করেন। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান পৌরসভায় এসে পৌঁছালে পরমের মাহফুজুর রহমান রিটন তাকে স্বাগত জানান, এসময় তিনি পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে পৌরসভার সকল কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দের সঙ্গে পরিচিত হন।

পরে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন কে নিয়ে পৌর এলাকা পশু হাট পাড়ায় নির্মাণাধীন বিশুদ্ধ পানি শোধনাগার এবং ডাম্পিং ব্যবস্থা পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক পৌরসভার ডিজিটাল কর্নার পরিদর্শন করেন। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন সহ প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, আল মামুন, বাপ্পি, শাকিল রাব্বি ইভান, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, হামিদা খাতুন, আলপনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।