বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জেলা প্রশাসকের আম বাগান পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুর শহরের উপকন্ঠে একটি আম বাগান পরিদর্শন করেছেন। বুধবার বিকালের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম শহরের উপকণ্ঠে ঝাউবাড়িয়ার কাছে শাহিন উদ্দিনের আমবাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্দিষ্ট সময় আম ভাঙ্গার জন্য বাগান মালিকের প্রতি আহবান জানান। এ সময় অন্যদের মধ্যে কতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে ছিলেন।