টপ নিউজ

মেহেরপুরের জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ নেওয়া অভিযোগ

By মেহেরপুর নিউজ

September 23, 2019

মেহেরপুর নিউজ: 

মেহেরপুর রেজিস্ট্রি অফিসে অবৈধভাবে নকল নবিশ নিয়োগ বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ এক্সট্র মহরার নকল নবীশ এ্যাসোসিয়েশন।  সোমবার মেহেরপুর জেলার ৩ উপজেলার নকল নবীশ সদস্যদের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক আতাউল গনি স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয় মেহেরপুর জেলায় ৩টি উপজেলায় মোট নকল নবীশ প্রয়োজন ৩৫ জন।  সেখানে কাজ করছে ১০১ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৩ জনের জায়গায় ৫১ জন, মুজিবনগর উপজেলায় ৬ জনের জায়গায় ১২ জন, গাংনী উপজেলায় ১৬ জনের জায়গায় ৩৮ জন কাজ করছে।

এর মধ্যেও জেলা রেজিস্ট্রার সুখ রঞ্জন রায়  মোটা অংকের ঘুষ নিরেয়  অতিরিক্ত ৯জনকে নকল নবীশ হিসেবে নিয়োগ দিয়েছেন ।  এ ব্যাপারে জেলা সাব রেজিস্ট্রার সুখ রঞ্জন রায় এর  অফিসে যোগাযোগ করা হলে জেলা সাব রেজিস্ট্রারকে পাওয়া যায়নি। তিনি ছুটিতে আছেন বলে জানা যায়।