বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জেলা কারাগারে এক কয়েদিকে পেটালেন জেলার ॥ প্রতিবাদে কয়েদিদের অনশন

By মেহেরপুর নিউজ

July 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুলা্ই: মেহেরপুর জেলা কারাগারের ভিতরে এক কয়েদিকে পেটালেন জেল সুপার। এর প্রতিবাদে জেলখানার ভিতরে থাকা কয়েদিরা আজ সকাল থেকে অনশন শুর করে।খবর পেয়ে দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা জেল খানায় উপস্থিত হয়ে জেল সুপারের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে কয়েদিরা তাদের অনশন তুলে নেয় বলে জানা গেছে। এ খবর পেয়ে দুপুর তিনটার দিকে যশোর থেকে ডিআইজি প্রিজন এটি এম

ফজলুল হক মেহেরপুর আসেন। তিনি জেল খানার ভিতরে বর্তমানে অবস্থান করছেন বলে একটি বিশ্বস্ত সৃত্র থেকে জানাগেছে । তিনি কয়েদিদের সাথে কথা বলছেন এবং বিষয়টি তদন্ত করার জন্য তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটিকে আগামি তিন দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর জমা দেয়ার জন্য নির্দেশ দেন। জানাগেছে, আজ সোমাবার বেলা ১০ টার সময় সাজাপ্রাপ্ত  আসামী হীরা ক্যান্টিন থেকে একটি সিগারেট কিনেন।কিন্তু ক্যান্টিন থেকে সিগারেটের মূল্য বেশী নেয়ায় হীরা এর প্রতিবাদ  করলে ভিতরে থাকা জেল পুলিশরা তাকে আটক করে জেল সুপার মাসুদ করিমের কাছে নিয়ে যান। এঘটনায় উত্তেজিত হয়ে জেলসুপার  মাসুদ করিম তাকে পিটিয়ে আহত করেন।পরে ভিতরে থাকা কয়েদিরা এ খবর শুনতে পেয়ে তারা জেল খানার ভিতরে সকাল থেকে না খেয়ে অণেশন শুরু করে।এ বিষয়ে জেল সুপার মাসুদ করিমের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মেহেরপুর জেলা প্রশাসক দেলেওয়ার হোসেন মেহেরপুর নিউজকে জানান, এখন পরিস্থিতি শান্ত আমরা গিয়ে কয়েদিদের বুঝিয়ে তাদের অনশন ভাঙ্গিয়ে এসেছি । কয়েদিদের দেওয়া অভিযোগ আমরা শুনেছি।কয়েদীদের সাথে আলাপকালে তারা অভিযোগ করেছেন জেল সুপার সহ জেলখানার পুলিশরা তাদের সাথে খারাপ আচরন করেন এবং ক্যান্টিনে খাবারের মূল্য রাখে বাজারদরের দ্বিগুন। এসব অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের একজন কয়েদীকে মারপিট সহ শারীরিক নির্যাতন করেন কারা কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, বিষয়টি বিভাগীয় আইজিকে জানান হয়েছে ।