মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিলুফার পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়েছে।
শুক্রবার গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান তাদের বাড়ি উপস্থিত হয়ে এ ঢেউটিন প্রদান করেন। সম্প্রতি অগ্নিকাণ্ডে জোড়পুকুরিয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে নিলুফার ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাড়ি উপস্থিত হয়ে ঘর নির্মাণ করার জন্য টাকা ও ঢেউ টিন প্রদান করেন।