বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ঝাউবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫ ।। আটক ১

By মেহেরপুর নিউজ

February 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়ায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে ৫জন আহত হয়েছে।  আহতরা হলো,একই গ্রামের রমজান আলীর ছেলে আনিছুর (৩৫),আকবর আলীর ছেলে মো: সুজন (২২),মনিরুলের ছেলে মো: রেন্টু(১৮),আকিরুলের ছেলে রোকনুজ্জামান (১৫) এবং কামাল হোসেনের ছেলে জাহিদ (২০)। এদের মধ্যে জাহিদকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনগন। আহতদের মধ্যে আনিছুর ও রোকনুজ্জামান মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

জানা যায়,আজ রাত ৮ টার সময় মেহেরপুর সদর উপজেলার নওদাপাড়ায় কথাকাটির এ পর্যায়ে উভয় পক্ষের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় জাহিদ অতর্কিত ভাবে লাঠি দিয়ে আনিছুর ও রোকনুজ্জামানের মাথায আঘাত করে। এতে এরা দুজন মারাত্মক আহত হয়্। জাহিদকে ঠেকাতে গেলে ধস্তাধস্তিতে উভয় পক্ষের আরো তিন জন আহত হয়।আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।