মেহেরপুর নিউজ,২৪ আগষ্ট: তুচছ ঘটনাকে কেন্দ্র্র করে মেহেরপুর সদর উপজেলার সুবিধপুর বিশ্বাসপাড়া গ্রামে জাকিরুল ও মঈনুদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছে। রোববার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাকিরুল গ্রুপের সোলেমানের ছেলে জাকিরুল, হামিদুল, আসাদুল, মওলা বক্সের ছেলে মনিরুল, জাকিরের ছেলে জুয়েল, জিয়ার স্ত্রী রেহেনা, সলেমানের স্ত্রী রামেছা, আসাদুলের ছেলে শফিকুল, শরিফুল ও মঈনুদ্দিন গ্রুপের জাকিরের ছেলে নাসির, মশারেফের ছেলে জারু, ঝান্টু। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রামদা, ১টি হাত কুড়াল উদ্ধার করেছে। গ্রামবাসীরা জানায়, রোববার দুপুরে ঝাউবাড়িয়া সুবিধপুর গ্রামের আনিছ মেম্বারের জমিতে সলেমানের স্ত্রী রমেছা খাতুন ছাগল চরাচ্ছিল। এ সময় রমেছার সাথে একই গ্রামের মঈনুদ্দিনের কোনো একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির সৃষ্টি হয়। সেই জের ধরে রাতে মঈনুদ্দিনের নেতৃত্বে তার লোকজন নিয়ে জাকিরুলের বাড়িতে হামলা চালায়। এসময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে জাকিরুল গ্রুপের ৯জন এবং মঈনুদ্দিন গ্রপের ৩ জন আহত হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আহতদের উদ্ধার করে স্থাণীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেংয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।