বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের টুঙ্গীগোপালপুর গ্রামে চাচা পিটিয়েছে ভাতিজাকে

By মেহেরপুর নিউজ

March 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ কম,০৩ মার্চঃ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গীগোপালপুর গ্রামে ছাগল এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া কে কেন্দ্র করে চাচা পিটিয়েছে ভাতিজা আলতাব হোসেন কে । আহত আলতাব হোসেন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়,শনিবার বিকেলে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গীগোপালপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুল হান্নানের ছাগল তার আপন ভাই হাসেমের বাড়িতে যায়। হাসেম ছাগল টিকে মারধর করে । ভাতিজা আলতাব হোসেন (২৪) এর পতিবাদ করতে গেলে চাচা হাসেম ভাতিজার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করে । স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভাতিজা আলতাব হোসেন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।