বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের টেংরামারিতে মাটি চাপা পড়ে এক শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

December 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ডিসেম্বর: মেহেরপুররসদর উপজেলার টেংরামারি গ্রামে মাটি চাপা পড়ে এক শ্রমিক আহত হয়েছে। আজ রোববার বিকালের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জামরুল (৩৫) সদর উপজেলার টেংরামারি গ্রামে একটি ইট ভাটায় মাটি কাটার সময় স্তুপকৃত মাটি ধসে পড়লে  সে মাটির নিচে চাপা পড়ে। পরে অন্য শ্রমিকরা এস তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।