বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের টেংরামারি গ্রামে স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধু’র আত্নহত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

June 17, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামে স্বামীর ওপর অভিমান করে বিষপানে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে রঞ্জনা(২২) নামের এক গৃহবধু। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,রঞ্জনা এখন অনেকটা সুস্থ। তার বিষ উত্তোলন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়,আজ রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামের আলতাফের স্ত্রী রঞ্জনা(২২) স্বামীর সাথে পারিবারিক নানা বিষয়াদিকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ করে। ঝগড়া’র এক পর্যায়ে রঞ্জনা অভিমান করে ঘরের ভিতরে প্রবেশ করে বিষপান করে। বাড়ির লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে রঞ্জনাকে উদ্ধার করে তাৎক্ষনিক মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।